× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

তেঁতুলিয়ার শিশুস্বর্গের ঈদবস্ত্র বিতরণ

admin
হালনাগাদ: সোমবার, ৪ জুলাই, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় তেঁতুলিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ প্রতিবারের মত এবারও পাঁচ শতাধিক অসহায় গরীব
মেধাবী শিশুদের মাঝে নতুন জামা কাপড় বিতরণ করেছে। ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। ঈদের আনন্দ সবার মাঝে ভাগা-ভাগী করে নিতে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গের এখুদ্র প্রয়াস।

৩জুলাই (রবিবার) সকাল সাড়ে দশ টায় তেঁতুলিয়া উপজেলা অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা অতিরিক্ত পুলিশ সুপার দীন মুহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনমডেল থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র, অধ্যক্ষ ইমদাদুল হক, জেলা কৃষকলীগের সভাপতি তাজিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইয়াছিন আলী মন্ডল, সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান (ডাবলু) ও শিশুস্বর্গের সদস্য নাহিদা আক্তার আকন্দ।
ইউ’পি চেয়ারম্যান কাজী আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা কবীর আকন্দ।

উল্লেখ্য যে, তেঁতুলিয়া সদরের দর্জিপাড়া নামকস্থানে ২০১০ সালে স্বেচ্ছাসেবী সংগঠণ শিশুস্বর্গ প্রতিষ্ঠার পর থেকে কবীর আকন্দ প্রতিটি ঈদে অসহায় গরীব মেধাবী শিশুদের মাঝে নতুন জামা কাপড় বিতরণ করে আসছেন। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় সীমান্ত এলাকার গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি, শীতবস্ত্র বিতরণ, ঈদে নতুন জামাকাপড় বিতরণসহ শিক্ষিত অর্ধশিক্ষিত যুব, কিশোরদের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করে আসছেন।


এ ক্যটাগরির আরো খবর..