× Banner
সর্বশেষ
ক্ষমতা নয় মানুষের সেবা এই অঙ্গীকার ধারন করে নিরলসভাবে এগিয়ে চলেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে – আইনমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি,ম্যাগাজিন, মোবাইল ফোন ও একটি সুইচ গিয়ার চাকু বেজার বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনে ২১১ কোটি টাকার ব্যয় অনুমোদন প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ইউনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করতে চায় বাংলা‌দেশ বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মফিজুর রহমান পিন্টুর গণসংযোগ বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ১৬৯ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: হাটহাজারীতে আইনশৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ

সাগর কর্মকার

বাংলাদেশ হিন্দু লীগ থেকে বাংলাদেশ হিন্দু মহাসভা নামে নতুন রাজনৈতিক দল

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
বাংলাদেশ হিন্দু মহাসভা

ধর্মীয় সংখ্যালঘু জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিগত ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ হিন্দু লীগ এবার নতুন রুপে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু মহাসভা নামে সংখ্যালঘু রাজনৈতিক দল।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলের সভাপতি দীপক চন্দ্র গুপ্ত গণমাধ্যমকে জানান, বাংলাদেশ হিন্দু লীগের নাম পরিবর্তন করে “বাংলাদেশ হিন্দু মহাসভা ” নামে কার্যক্রম পরিচালনা করবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ হিন্দু লীগ ধর্মীয় সংখ্যালঘু জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিগত ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়ে অক্লান্ত পরিশ্রম ও আওয়ামী লীগ সরকারের নিদারুন অত্যাচার-নির্যাতন সহ্য করে কাজ করে আসছে।

বাংলাদেশ হিন্দু লীগ ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এককভাবে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে সম্মান জনক ভোট পেয়েও কাকতালীয়ভাবে হেরে যায় এবং আওয়ামী সরকারের রোষানলের কারণে দলটিকে নিবন্ধন বঞ্চিত করা হয়।

জুলাই/২৪ এর গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসাবে এবং গণ দাবীর প্রতি সম্মান প্রদর্শনের নিমিত্তে বাংলাদেশ হিন্দু লীগের বিশেষ অধিবেশনে হিন্দু লীগের নাম পরিবর্তন করে “বাংলাদেশ হিন্দু মহাসভা” নামকরণের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এখন হইতে “বাংলাদেশ হিন্দু মহাসভা” নামে এই দলের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।


এ ক্যটাগরির আরো খবর..