× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

সাতক্ষীরা মন্দিরের পুরোহিতকে হত্যা চেষ্টায় মামলায় আটক তিন

admin
হালনাগাদ: সোমবার, ৪ জুলাই, ২০১৬

সাতক্ষীরা প্রতিনিধি : জেলার সদরে ব্রহ্মরাজপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে (৫০) কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় ৭/৮জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মন্দির কমিটির সভাপতি রাম প্রসাদ সাধু বাদী হয়ে সাতক্ষীরা থানায় এ মামলাটি দায়ের করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ সাংবাদিকদের জানান, শনিবার দিবাগত গভীর রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার ২ জুলাই ভোর রাতে ৬/৭জন দুর্বৃত্ত মুখে কাপড় বেঁধে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। বর্তমানে তিনি ঢাকা বক্ষ্যব্যধি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


এ ক্যটাগরির আরো খবর..