× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক

ডেস্ক

মোদির সঙ্গে ড.ইউনূসের বৈঠকের বিষয়টি বিবেচনাধীন রয়েছে -জয়শঙ্কর

Kishori
হালনাগাদ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
সংখ্যালঘুদের রক্ষার আশ্বাস

থাইল্যান্ডে আসন্ন বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমসটেক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।

শনিবার (২২ মার্চ) নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শক কমিটিকে জয়শঙ্কর এ কথা জানিয়েছেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২ থেকে ৪ এপ্রিল বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগদানের সম্ভাবনা রয়েছে। তখন তাকে পরামর্শক কমিটির সদস্যরা জিজ্ঞেস করেন, প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন কি না। উত্তরে স্পষ্ট কোনো কিছু না জানিয়ে জয়শঙ্কর বলেন ‘এটি বিবেচনাধীন আছে’।

সূত্রগুলো বলেছে, বৈঠকে কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারত সরকার এই বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে সে বিষয়ে জানতে চান তারা। জবাবে জয়শঙ্কর বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেছে, হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাগুলো ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’, সংখ্যালঘু হিসেবে নয়।


এ ক্যটাগরির আরো খবর..