× Banner
সর্বশেষ
আজ ১৫ ফেব্রুয়ারি (২ ফাল্গুন) রবিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যেসব সুবিধা পাবেন সংসদ সদস্যরা নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ১৭ ফেব্রুয়ারি, নতুন মন্ত্রিসভায় যারা রোববার জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান তিন দলের প্রধানের কাছে পৌঁছেছে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার খুলনা-৬ আসনে জামানত হারালেন লাঙ্গল-হাতপাখা-কাস্তের প্রার্থী ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসালামী প্রার্থী বিজয়ী নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৪

নোয়াখালী প্রতিনিধি

মা মোবাইল ভেঙ্গে ফেলায় ফাঁস নিল কিশোরী

Kishori
হালনাগাদ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
chatkhil thana

নোয়াখালীর চাটখিলে মা মোবাইল ফোন ভেঙ্গে ফেলায় এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত কুলসুম আক্তার (১৭) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের হরিপুর গ্রামের বেপারী বাড়ির  হারুন রশিদের মেয়ে।

বুধবার (১৯ মার্চ) বিকেলের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এর আগে, একই দিন দুপুরের দিকে উপজেলার হরিপুর গ্রামের বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোবাইল ফোন নিয়ে বেশি ব্যস্ত থাকায় কুলসুমের মা মুঠোফোন ভেঙ্গে ফেলেন। মঙ্গলবার দুপুরের দিকে তার মা পাশের বাড়িতে যায়। ওই সময় মায়ের ওপর রাগ-অভিমান করে বসত ঘরের টিনের আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।  পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, মায়ের ওপর অভিমান করে ওই কিশোরী আত্মহত্যা করে।  মৃত্যু সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..