× Banner
সর্বশেষ
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে – অর্থমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ প্রধানমন্ত্রীর নির্দেশে গাজীপুরের রাজাবাড়ী-দমদমা সড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ – প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী বেনাপোল পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদ সমবায়ীদের উৎপাদিত পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার  -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী অভিন্ন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই -তথ্যমন্ত্রী

বাংলালিংক ডেস্ক

স্বাস্থ্যখাতে ডিজিটাল সমাধানে ল্যাবএইড ও বাংলালিংকের চুক্তি স্বাক্ষর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
ল্যাবএইড ও বাংলালিংকের চুক্তি

স্বাস্থ্যসেবা খাতে ডিজিটাল সমাধান নিয়ে আসার লক্ষ্য নিয়ে সম্প্রতি ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক।

এ উপলক্ষে, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টারে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজীন ও ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম। অনুষ্ঠানে বাংলালিংকের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, এন্টারপ্রাইজ বিজনেসের হেড অব কি সেগমেন্ট সাদ মোহাম্মাদ ফয়জুল করিম ও এন্টারপ্রাইজ বিজনেসের করপোরেট অ্যাকাউন্ট ম্যানেজার শাহিনাজ হোসেন।

এ চুক্তির অধীনে, নিরবিচ্ছিন্ন ভয়েস ও ডেটা কানেক্টিভিটি নিশ্চিতে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টারের কর্মীদের জন্য কর্পোরেট সংযোগ সুবিধাসহ বিভিন্ন ধরনের ডিজিটাল সমাধান প্রদান করবে বাংলালিংক। এছাড়াও, প্রতিষ্ঠানটি উন্নত ডিজিটাল সেবা যেমন লোকেশন-ভিত্তিক মোবাইল বিজ্ঞাপন ও এসএমএস ব্রডকাস্টিং সেবা প্রদান করবে। এ সুবিধা হাসপাতালটিকে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক গ্রাহকদের কাছে সঠিক বার্তা পৌঁছাতে সহায়তা করবে।

এ নিয়ে বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজীন বলেন, “উদ্ভাবনী ডিজিটাল অপারেটর হিসেবে, বাংলালিংক বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষমতায়নের মাধ্যমে তাদের পূর্ণ সম্ভাবনা উন্মোচনে এবং প্রবৃদ্ধির সুযোগ তৈরির লক্ষ্য নিজে কাজ করে। এরই ধারাবাহিকতায়, আমরা ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের সাথে অংশীদারিত্ব করেছি। এ অংশীদারিত্বের ফলে, ডিজিটাল সমাধানের মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহীতারা আরও বেশি উপকৃত হবেন। আমাদের বিশ্বাস, এ অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।”

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টারের এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার এ. এম. এম. মহসিন বলেন, “এ অংশীদারিত্বের মাধ্যমে আমরা উদ্ভাবন, অংশীদারিত্ব ও উন্নয়নের এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছি। ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও বাংলালিংকের এ চুক্তি স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে সবার অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করা ও দেশের ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠান দু’টির যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন। বাংলালিংকের শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামো এবং ডিজিটাল সক্ষমতার মাধ্যমে আমরা বিশ্ব মানসম্পন্ন ক্যান্সার চিকিৎসা, উন্নত চিকিৎসাসেবা এবং সহমর্মিতামূলক সেবা নিশ্চিত করতে পারব বলে আশাবাদী।”


এ ক্যটাগরির আরো খবর..