× Banner
সর্বশেষ
আদ-দ্বীনে ছয় শিশুর মৃত্যুর বিষয়ে যা জানালো স্বাস্থ্য বিভাগ শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান জানান মন্ত্রী দীপেন দেওয়ান শ্যামনগরে বজ্রপাতে এক বিধবা গৃহবধু নিহত কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে – সেতুমন্ত্রী পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক 

ডেস্ক

সকাল থেকে রাজধানীর আকাশ গুমোট

Kishori
হালনাগাদ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
রাজধানীর আকাশ গুমোট

সকাল থেকে রাজধানীর আকাশে গুমোট ভাব। বেলা বাড়লেও নেই সূর্যের দেখা। তাপমাত্রা বেশি থাকায় মাঘের মাঝামাঝিতে এসেও নেই শীতের তীব্রতা। এ অবস্থায় ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে হালকা ও গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাতের আভাস রয়েছে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, শনিবার মেঘাচ্ছন্ন পরিস্থিতি কমে গেলেও কুয়াশা থাকবে। এবারের শীত মৌসুমে আর শৈত্যপ্রবাহের তেমন সম্ভাবনা নেই। সামনের দিনগুলোতে তাপমাত্রা বাড়বে।

এদিকে আবহাওয়া অফিসের সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস নেই। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শেষ ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..