× Banner
সর্বশেষ
বিশ্ব মানব পাচার বিরোধী দিবস: মানব পাচার রোধে বৈশ্বিক অঙ্গীকারের পুনর্ব্যক্ত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস: মানবিক বন্ধনের শক্তি উদযাপনের দিন কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ শ্রাবণ বৃহস্পতিবার (৩০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

ডেস্ক

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা একটি হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনগত রাত সোয়া ৯টার দিকে রংপুরের প্রধান ডাকঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রংপুর মহানগর পুলিশ মহানগর মো. মজিদ আলী জানান, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন প্রতাপশালী এই মন্ত্রী।  বেশ কিছুদিন আগে তিনি রংপুরে তার ছোট ভাইয়ের বাসায় ওঠেছিলেন।  গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে তাকে ওই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনে হামলা হত্যা ও হত্যা চেষ্টা সহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..