× Banner
সর্বশেষ
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন না মুক্তিযুদ্ধমন্ত্রী ভাষণ না শুনলেও রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা আলোচনা চায় বিরোধী দল সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির প্রাইমারিতে লটারি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা যুক্তিসঙ্গত নয় – শিক্ষামন্ত্রী আ.লীগ শাসনামলে ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি সংসদে নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার – জুবাইদা রহমান ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে – ডিএমপি কমিশনার ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই – স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ডেস্ক

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষ, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ডোনাল্ড ট্রাম্প

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষের ‘ভয়াবহ দুর্ঘটনা’ সম্পর্কে জানানো হয়েছে।

দুর্ঘটনার পর জরুরি সাড়াদান কর্মীদের ‘অবিশ্বাস্য’ কর্মতৎপরতার জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতিসম্পর্কিত আরও তথ্য পেলে পরবর্তী সময়ে তা বিস্তারিতভাবে জানাবেন তিনি।

ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে স্থানীয় সময় গতকাল বুধবার রাত ৯টার দিকে একটি উড়োজাহাজের সঙ্গে একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ তথ্য জানিয়েছে।

পিএসএ এয়ারলাইনস নামের মার্কিন উড়োজাহাজ সংস্থার ফ্লাইটটিতে ৬০ জন যাত্রী ছিলেন, আর ক্রু ছিলেন ৪ জন। অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিন সেনাসদস্য ছিলেন।

টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, এই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। তবে তিনি হতাহতের কোনো সংখ্যা উল্লেখ করেননি।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, পিএসএ এয়ারলাইনসের আঞ্চলিক রুটে চলাচলকারী একটি উড়োজাহাজ রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে যাচ্ছিল। বিমানবন্দরের কাছে মাঝ আকাশে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে উড়োজাহাজটির সংঘর্ষ হয়।

মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, তাঁদের একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুসারে, পিএসএর উড়োজাহাজটি (ফ্লাইট ৫৩৪২) কানসাস থেকে উড্ডয়ন করেছিল।

আমেরিকান এয়ারলাইনসের ওয়েবসাইটের তথ্য অনুসারে, উড়োজাহাজটি ৬৫ জন যাত্রী বহন করতে পারে।

পুলিশ জানিয়েছে, একাধিক সংস্থা বিমানবন্দরের সীমান্তবর্তী পটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ গতকাল রাতে বলেছে, দুর্ঘটনার পর জরুরি কর্মীরা তৎপরতা চালাচ্ছেন। বিমানবন্দরে সব উড়োজাহাজের ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..