× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

নোয়াখালী প্রতিনিধি

ওবায়দুল কাদেরের নির্দেশে ১৭ বছর বন্ধ ছিল নোয়াখালীতে ওয়াজ-মাহফিল -বিএনপি নেতা মোমিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
নোয়াখালীতে ওয়াজ-মাহফিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে গত ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ-মাহফিল বন্ধ ছিল বলে অভিযোগ করেছেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল। তিনি বলেন, কোন ওয়াজ-মাহফিল করতে গেলে তারা বাধা দিত। কোনো ভালো বক্তা আসলে সেখান থেকে পুলিশ দিয়ে ধরে নিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হতো।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে নোয়াখালীর কবিরহাটের বাটইয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তর গাজিরবাগ আল হেরা নূরানী মাদরাসা ও যুব সমাজের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।

বিএনপি নেতা গোলাম মোমিত ফয়সাল বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তাদের অনৈতিক জুলুম, নির্যাতনের কারণে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ইসলামের প্রচার প্রসার আরও বেড়ে যাবে। গত ১৭ বছর মানুষ নোয়াখালীতে ওয়াজ মাহফিল করতে পারে নাই, কোরআন হাদীসের কথা বলতে পারে নাই। সমাজে আলেমগণ ওয়াজ করলে উপকৃত হয় সমাজ,রাষ্ট্রের লোকেরা।

তিনি অভিযোগ করে বলেন, ওয়াজ মাহফিল করতে গেলে ওবায়দুল কাদেরের নির্দেশে বাধা দেওয়া হতো। আওয়ামী সরকারের পতনের পর আজকে মানুষ স্বাধীন ভাবে তাদের ধর্ম চর্চা করতে পারছে। সমাজে ওয়াজ-মাহফিল বন্ধ থাকলে সমাজে অন্যায়, অত্যাচার,ব্যভিচার বেড়ে যায়।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন,আলোচিত ইসলামি বক্তা মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী, মাহফিলের প্রধান আলোচক ছিলেন নবীপুর ফয়েজিয়া মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা ইয়াছিন করিম।


এ ক্যটাগরির আরো খবর..