× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

ভারত যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে ছাত্রনেতা আটক

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

 ভারত যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে ইডেন কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে (২৫) ও তার ভাই সত্যজিৎ পান্ডে (২৩) আটক হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়  তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকার নিউমার্কেট থানায় মামলা রয়েছে । সোমবার সকাল ৯ টার দিকে তারা বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত যাওয়ার সময় বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ যৌথভাবে আটক করে।
সুস্মিতা ও তার ভাই মাগুরা জেলার সাতদোহা পাড়া এলাকার স্বপন পান্ডের সন্তান।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইব্রাহীম হোসেন জানান সুস্মিতা পান্ডে ( পাসপোর্ট নং এ ০৮০৯৩৬১৬)ও তার ভাই সত্যজিৎ পান্ডে (পাসপোর্ট নং এ ০৮০৮৩৪৮৩) সকাল ৯ টার সময় বেনাপোল ইমিগ্রেশনে আসে।
ইমিগ্রেশন প্রবেশদ্বারে তাদের পাসপোর্ট বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ যাচাই বাছাই কালে তাদের  নামে ঢাকার নিউমার্কেট থানায় মামলা পাওয়া যায়। বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের সময় সুস্মিতার নেতৃত্বে সাধারন ছাত্র ছাত্রী নির্যাতন হওয়ায় ঢাকা নিউমার্কেট থানায় মামলা দায়ের হয়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে সুস্মিতার ভাই সত্যজিৎ বলেন তার বিরুদ্ধে কোন মামলা নেই। তাকে অনর্থক আটক করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা (ওসি) রাসেল মিয়া বলেন সুস্মিতা ঢাকা ইডেন কলেজের ছাত্রলীগের সাংগঠনিক এর দায়িত্বে থাকার সময় সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে তার ও তার ভাই এর নামে মামলা হয়। সেই মামলায় তাদের আটক দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে আরো কোন মামলা আছে কিনা যাচাই বাছাই চলছে। আগামিকাল তাদের যশোর আদালতে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..