× Banner
সর্বশেষ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা দূতাবাসের সহায়তায় কুয়েত থেকে দেশে ফিরেছেন এক নারী কর্মী

পিআইডি

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি -পরিবেশ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
সম্মিলিত প্রচেষ্টার আহ্বান

 পরিবেশ সংরক্ষণ ও সমাজ উন্নয়নে পুরুষ এবং নারীদের সমান ভূমিকা রাখতে হবে। সমাজের সমস্যাগুলো সমাধান করতে ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। দায়িত্ব ভাগাভাগি ও সমতার মাধ্যমে একটি উন্নত বিশ্ব গড়া সম্ভব। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর বাণীতে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা ইতিবাচক পরিবর্তনের জন্য নাগরিকদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ওপর জোর দেন।

তিনি বলেন, ন্যায্যতা ও মর্যাদা নিশ্চিত করতে সবারই নিজেদের গণ্ডি পেরিয়ে এগিয়ে আসা উচিত। রাষ্ট্র হোক বা ব্যক্তি—সব কাজের কেন্দ্রবিন্দুতে থাকা উচিত ন্যায্যতা। তিনি সেবা ও বন্ধুত্বের মাধ্যমে সমাজে ইতিবাচক উদাহরণ স্থাপন করতে ইনার হুইলের মতো সংগঠনকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা একটি স্মরণিকা ও কনফারেন্স নিউজলেটার উন্মোচন করেন এবং মেমেন্টো বিতরণ করেন। তিনি আয়োজিত মেলায় “কম প্লাস্টিক, অধিক জীবন” শিরোনামের প্লাস্টিক দূষণ বিরোধী স্টল পরিদর্শন করেন এবং কেক কেটে
ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর ৪০ বছর পূর্তি উদযাপন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শাহানা আলম নির্ঝর। বক্তব্য রাখেন ইনার হুইল বাংলাদেশের জাতীয় প্রতিনিধি তাহিয়া খালিদ এবং ডিস্ট্রিক্ট সেক্রেটারি মাহমুদা মাহবুব রুমা।


এ ক্যটাগরির আরো খবর..