× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

নওয়াজ শরিফ যেভাবে রুখে দিলেন ভারতকে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

কুসুমকান্তি বিশ্বাস, কোলকাতাঃ নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে (এনএসজি)-তে ভারত যাতে জায়গা না পায়, সেজন্য ১৭টি দেশের প্রধানমন্ত্রীদের নিজে চিঠি লিখেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এহেন কূটনৈতিক প্রয়াসের জেরেই ভারতের এনএসজি-র সদস্যপদ পাওয়া হয়নি বলে দাবি করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা সরতাজ আজিজ।

নিজেই সোমবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি। বলেছেন, এনএসজি-তে অন্তর্ভুক্তির প্রশ্নে বিশ্ব নেতাদের কাছে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করতে ব্যাপক কূটনৈতিক উদ্যোগ নিয়েছিলেন তাঁরা।

সম্প্রতি সিওলে এনএসজি-র প্লেনারি বৈঠকে ভারতের সদস্যপদের দাবির ইস্যুতে ঐকমত্য হয়নি। চিন সহ বেশ কিছু দেশ দাবি করে, যেহেতু পরমাণু প্রসার রোধ চুক্তিতে (এনপিটি) সই করেনি, ভারত তাই এনএসজি-র সদস্য হতে পারে না। ভারতের এনএসজি-তে সামিল হওয়ার উদ্যোগ ভণ্ডুল হয়ে যাওয়ায় পাকিস্তান তার কূটনৈতিক সাফল্য হয়েছে বলে দাবি করলেও তার নিজের এই এলিট গোষ্ঠীতে ঢোকার প্রয়াসের কী হল, সে ব্যাপারে নীরব।

এদিকে আজিজ সোমবার এও জানান, চরবৃত্তির দায়ে গ্রেফতার হওয়া ভারতীয় কুলভূষণ যাদবের বিরুদ্ধে আরো তথ্যপ্রমাণ জোগাড় করছেন তারা। যাদবের বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও শীঘ্রই শুরু হবে বলেও জানান তিনি।

পাকিস্তানের দাবি, বালুচিস্তানে গত মার্চে গ্রেফতার করা যাদব ভারতীয় নৌবাহিনীর কর্মরত অফিসার। পাকিস্তানে নাশকতা ছড়ানোর ছক কষেছিলেন তিনি। পাল্টা ভারত যাদব অতীতে নৌবাহিনীতে ছিলেন বলে স্বীকার করলেও জানিয়ে দিয়েছে, তার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্কই নেই।


এ ক্যটাগরির আরো খবর..