× Banner
সর্বশেষ
ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

ন্যাশনাল হেল্প ডেস্ক চালু করতে যাচ্ছে সরকার

admin
হালনাগাদ: সোমবার, ২৭ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশে নাগরিকদের নানা ধরণের জরুরি সমস্যার সমাধান দিতে চালু হতে যাচ্ছে ন্যাশনাল হেল্প ডেস্ক। সরকারি-বেসরকারি পর্যায়ে সেবা প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এই সেবাটি চালু করতে যাচ্ছে। তারা দাবি করছে সারা বিশ্বের ইতিহাসে এটা হবে সবচেয়ে আধুনিক একটা হেল্প ডেস্ক।

আজ সোমবার এই বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় করার কথা রয়েছে।

এর আগেও জরুরি সেবার জন্য সরকারের বেশ কিছু কল সেন্টার চালু করা হয়েছে। কিন্তু অভিযোগ আছে এসব কল সেন্টার প্রয়োজনের সময় কাজে আসে না।

নতুন এই হেল্প ডেস্ক কিভাবে সেবা দেবে? উদাহরণ দিতে যেয়ে সরকারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলছিলেন “কেও যদি লিফটে আটকা পরে এবং বলে আমার লোকেশনটা এই বা গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন তাহলে একটি শর্টকোড নম্বর ২০৪১ এ ফোন করবে এবং তার কাছে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স পৌছে যাবে”।

সরকারের ৩৭টি মন্ত্রণালয়ে ইতিমধ্যে বেশ কিছু কলসেন্টার চালু করা হয়েছে। তবে সাধারণ মানুষের অভিযোগ রয়েছে প্রয়োজনের সময় কলসেন্টারে ফোন করে পাওয়া যায় না বা ফোন বন্ধ থাকে। নতুন এই হেল্প ডেস্ক এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে কিনা?

এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন “এই সমস্যাগুলোকে এড্রেস করা হচ্ছে। কল সেন্টারগুলোকে কিভাবে অ্যাক্টিভ করা যায় সেটা এই ন্যাশনাল হেল্প ডেস্ক প্রকল্পের আওতায় থাকবে”।

“কে কিরকম সেবা পেল বা সে কতখানি সন্তুষ্ট হল সেসব তথ্য পাবলিক করবো, ফলে সেটা আস্তে আস্তে প্রেশার তৈরি হবে সেন্টারগুলোর ওপর” বলছিলেন প্রতিমন্ত্রী পলক।


এ ক্যটাগরির আরো খবর..