× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড়ে ট্রাকচাপায় ইউনিয়ন পরিষদ সচিব নিহত

admin
হালনাগাদ: সোমবার, ২৭ জুন, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ত্রাণের চাল ভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব মোঃ কাবুল হোসেন(৩৮) নিহত হয়েছে।

২৬জুন (রোববার) সন্ধ্যা ৯টায় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণের চাল অপসারণের সময় দুর্ঘটনাটি ঘটে। নিহত ইউপি সচিব মোঃ কাবুল হোসেন তেঁতুলিয়া উপজেলার তীরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া গ্রামের আফিজুল ইসলামের ছেলে।

স্বজনরা জানান, রোববার রাত ৯টা নাগাদ সদর উপজেলার ৫নং চাকলাহাট ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণের চাল ভর্তি ট্রাকটি দাড়ানো ছিল। ইফতারের পরে চাল অপসারণের জন্য ট্রাকটির কাছে যান মোঃ কাবুল হোসেন। বর্ষার কারণে মাটি নরম থাকায় ট্রাকটির পেছনের চাকা দেবে গিয়ে পেছনে যেতে থাকে।

এসময় তিনি সরে যেতে চাইলে আটকে যান একটি গাছের সাথে। মুহূর্তেই ট্রাক এবং গাছের মধ্যে চাপা পড়ে প্রাণ হারান মোঃ কাবুলজ হোসেন। চাকলাহাট ইউপি চেয়ারম্যাান মোঃ ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..