× Banner
সর্বশেষ
শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান হাওরবাসীর জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালায় রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান : সড়ক পরিবহমন্ত্রী

পঞ্চগড়ে ই-মোবাইল কোর্টে দুই হোটেলে জরিমানা

admin
হালনাগাদ: সোমবার, ২৭ জুন, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে ও নিম্নমানের খাবার পরিবেশন করার দায়ে  দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা করেছেন অনলাইন ভিত্তিক ভ্রাম্যমাণ আদালত (ই-মোবাইল কোর্ট)।
২৬জুন (রোববার) বিকেলে দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

ই-মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট মোঃ সানোয়ার হোসেন। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, নিরিবিলি হোটেলের মালিক আশরাফুল আলম ও শান্তি হোটেলের মালিক আমির হোসেন।

জেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারী ছাড়াও অনলাইন ভিত্তিক এই ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন পঞ্চগড় পৌরসভার সেনেটারি ইন্সেপেক্টর
হুমায়ুন কবীর ও সদর থানার এসআই আব্দুল জব্বার।

ই-মোবাইল কোর্ট এর বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার হোসেন বলেন, পঞ্চগড়ে বর্তমানে অনলাইন ভিত্তিক ভ্রাম্যমাণ আদালত (ই-মোবাইল কোর্ট) পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশ দণ্ডবিধির ২৭৩ ধারায় দুই হোটেল ব্যবসায়ীকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..