× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ডেস্ক

মাদারীপুরে ১১ বছরের তিশার মুখে গামছা বাঁধা লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
https://thenewse.com/wp-content/uploads/baby-rape-2.jpg

মাদারীপুরের রাজৈরে নিজ বসতঘর থেকে মুখে গামছা বাঁধা অবস্থায় তিশা আক্তার (১১) নামের এক মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরসংলগ্ন নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তিশা একই গ্রামের ভ্যানচালক মিলন শেখের মেয়ে।

সে নয়াকান্দি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় তিশাকে ঘরে রেখে ছোট মেয়েকে নিয়ে রাস্তায় যান মা শাহিনুর বেগম। কিছুক্ষণ পর ঘরে ঢোকার সময় জিনিসপত্র এলোমেলো দেখতে পান তিনি।

এ সময় তিশাকে ডেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় ঘরে প্রবেশ করে। এরপর শোকেসের পাশে মুখ বাঁধা অবস্থায় তিশাকে পড়ে থাকতে দেখেন মা শাহিনুর। তখন তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তিশাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সম্পা রায় তাকে মৃত ঘোষণা করে।

নিহত তিশার মা শাহিনুর বেগম বলেন, ‘ছোট বাচ্চাটা কান্না করায় মেজো মেয়ে তিশাকে বাড়িতে রেখে রাস্তায় হাঁটতে যাই। পরে বাড়ি ফিরে দেখি গেট আটকানো। পরে দেখি ঘরের মেঝেতে দেওয়া ছালার বস্তা এলোমেলো অবস্থায় আছে। এরপর ভেতরে ঢুকেই দেখি শোকেসের পাশে মুখে গামছা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে তিশা।

তিনি বলেন, ‘আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এমন নির্মমভাবে যে বা যারা হত্যা করেছে, তাদের কঠোর শাস্তি চাই। এদিকে অপরাধীদের ফাঁসির দাবি জানান তিশার বাবা মিলন শেখ।’

এ ব্যাপারে রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হরিদাস রায় জানান, ঘটনাটির তদন্ত চলছে। এটি হত্যা না আত্মহত্যা তা এখনো বলা যাচ্ছে না। লাশের শরীরে নখের আঁচর রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..