× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

পাইকগাছা  ( খুলনা ) প্রতিনিধি

পাইকগাছায় ওয়াশ বিষয়ে উপজেলা পর্যায়ে গণশুনানি অনুষ্ঠিত 

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
পাইকগাছায় ওয়াশ

খুলনার পাইকগাছাতে পানি, স্যানিটেশন, স্বাস্থ্য ও জলবায়ু বাজেট বিষয়ে উপজেলা পর্যায়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ এর আয়োজনে এবং হেলভেটার্স বাংলাদেশ এর সহযোগীতায় অনুষ্ঠিত গণশুনানি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ্যাকশনস টু ক্লাইমেট চেঞ্জ এনসিউরিং সাসটেইনেবল সলিউশনস এক্সেস প্রকল্পের গণশুনানিতে স্বাগত বক্তৃতা করেন, উপজেলা ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব এর সভাপতি অবসর অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম।

এসময় উপজেলা পর্যায়ের সকল সেবা প্রদান দপ্তর সেবা গ্রহীতাদের অভিযোগ অনুযোগ, পরামর্শ প্রশ্নোত্তর প্রদান করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী শাহদাত হুসাইন। এসময় উপজেলার সময়ন্বয়ক পিন্টু চন্দ্র দাস, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, স্থানীয় রেজাউল করিম, মা সংসদের সুফিয়া বেগম, আরিফা আক্তার, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের নুরুন্নাহার বেগম, নাজমা, শংকরী দাশ, ময়না খাতুন, সুপ্রিয়া বেগম, মাহফুজা বেগম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ওয়াশ কমিটি, বাজেট ক্লাব, মা সংসদ, যুব গ্রুপের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরকারি ও বেসরকারি পর্যায়ে সেবাদাতা ও সেবাগ্রহীতা গণশুনানিতে বিভিন্ন ইউনিয়নের সেবাগ্রহীতারা উপজেলা পর্যায়ের সেবা দাতা কর্মকর্তাদের সরাসরি তাদের সমস্যাবলী নিয়ে প্রশ্ন করেন এবং তারা উত্তর প্রদান করলে এর মাধ্যমে সেবা দাতাদের আরও জনবান্ধব হয়ে উঠার সুযোগ সৃষ্টি হয়। মানসম্মত স্বাস্থ্য সেবা ও সুযোগগুলোতে দরিদ্র মানুষের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা এবং ইউনিয়ন পর্যায়ে গণশুনানির আহ্বান জানিয়েছেন বক্তারা।


এ ক্যটাগরির আরো খবর..