× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

ডেস্ক

শীতে সবচেয়ে বেশি ভুক্তভোগী নিম্ন আয়ের মানুষ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

শীতে সবচেয়ে বেশি ভুক্তভোগী নিম্ন আয়ের মানুষ। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশাও। এতে বিঘ্ন ঘটছে যান চলাচলে, বাড়ছে দুর্ঘটনার সংখ্যা।

রাজধানীতে পৌষের শুরুতেই জেঁকে বসেছে শীত। বিশেষ করে সূর্য ডোবার পর থেকে ঠান্ডার অনুভূতি বেড়ে যায় কয়েকগুণ। বছরের শুরুর শীতেই কাবু হয়েছেন পঞ্চাশোর্ধ রিকশাচালক মজনু মিয়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতের কষ্ট; কমেছে সহ্য ক্ষমতাও।

মজনু মিয়া বলেন, ‘অনেক শীত। খুবই ঠান্ডা লাগছে। সহ্য করার মতো না। বাঁচার কারণে তো চলতে হবে। এ ছাড়া উপায় নেই।’

মজনু মিয়ার মতো খেটে খাওয়া মানুষদের শীতের সঙ্গে রাতভর যুদ্ধে নিতে হচ্ছে আগুনের উত্তাপ। পৌষের শুরুর শীত তাদেরকে ভাবনায় ফেলেছে আসন্ন মাঘ মাস নিয়ে। আর রাস্তার ধারে যাদের সংসার সেইসব ছিন্নমূল মানুষের ভোগান্তি উঠেছে চরমে।

তারা বলছেন, গত বছরের চেয়ে এ সময়টাতে শীত বেশি পড়েছে। পৌষেই এ অবস্থা! সামনে তো মাঘ মাস রয়েই গেছে। কী হয়, কে জানে!

এদিকে আবহাওয়ার এই পরিবর্তন রাতভর শীতের সঙ্গে এনেছে কুয়াশাও। এতে বিঘ্ন ঘটছে যান চলাচলে, বাড়ছে দুর্ঘটনা।

গাড়ি চালানো খুব কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কুয়াশার কারণে রাস্তায় কোনো কিছুই দেখা যায় না। সামনে সাদা হয়ে থাকে। কিছুই দেখা যায় না। এ কারণে মুখোমুখি সংঘর্ষগুলো ঘটছে।

আবহাওয়া অফিস বলছে, চলতি বছরের শেষ এবং নতুন বছরের শুরুর সময়জুড়ে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ আসতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..