× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

কালীগঞ্জে ভেজাল গুড় উৎপাদনের অভিযোগে বাপ-বেটাকে জরিমানা

admin
হালনাগাদ: রবিবার, ২৬ জুন, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ময়দা, রসগোল্লার রস, চিনি ও রং দিয়ে ভেজাল গুড় উৎপাদনের সময় এলাকাবাসী হাতে নাতে রবিন ও তার ছেলে দেবুকে আটক করে জরিমানা করেছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে উপজেলার বলরামগ্রামে।

এ সময় গ্রাম্য শালিসিতে ভেজাল উৎপাদন করা ৫ মণ গুড় বেগবতী নদীতে ফেলে দেয়াসহ তাদের ৩ হাজার টাকা জরিমানা করা হয়। আর জরিমানার টাকা স্থানীয় মন্দিরে দেয়া হয়েছে বলে জানাগেছে।

নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কার জানান, শনিবার দিবাগত গভীর রাতে বলরামপুর গ্রামের রবিন ও তার ছেলে দেবু ময়দা, চিনি, রসগোল্লার রস ও রং দিয়ে ভেজাল গুড় তৈরি করছিল। এলাকাবাসী গোপন খবর পেয়ে বাপ-বেটা দু’জনকে আটক করে। পরে গ্রামে এক  স্থানীয় শালিসী সভায় তাদের দু’জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সেই টাকা স্থানীয় একটি মন্দিরের উন্নয়নের জন্য দেয়া হয়েছে। আর আটক হওয়া ৫ মণ ভেজাল গুড় বেগবতী নদীতে ফেলে দেয়া হয়েছে।

এ সময় রবিন ও তার ছেলে দেবুর আর ভেজাল গুড় তৈরি করবে না বলেও মুসলিকা নেয়া হয়।  ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


এ ক্যটাগরির আরো খবর..