× Banner
সর্বশেষ
বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন 

ডেস্ক

রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিং অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিং অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে করে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অবরোধের কারণে বিঘ্নিত হয়েছে রেলের শিডিউল।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা৪৫ মিনিট থেকে রেলযোগাযোগ বন্ধ। সকালে এফডিসি রেলক্রসিং অবরোধ করে স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকরা।ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এমন হয়েছে।

ঘটনাস্থলে থাকা রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ বলেন, তাদেরকে যেখান থেকে বেতন দেওয়া হয় সেই বরাদ্দ না থাকা ও আইবাস জটিলতার কারণে বেতন বকেয়া হয়ে গেছে। আমরা এখন বরাদ্দ পেয়েছি। শুধু আইবাসে ইনপুট দেওয়ার কাজটুকু বাকি আছে। আগামী দুই দিনের মধ্যে বেতন হয়ে যাবে। আমরা তাদের রেলপথ ছেড়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..