× Banner
সর্বশেষ
দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা

আঞ্চলিক প্রতিনিধি

বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Kishori
হালনাগাদ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জেলার আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকাল সাড়ে দশটায় দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় বধ্যভূমি রাজিহার গ্রামের কেতনার বিলের শহীদ স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন। দুপুরে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের মরার ভিটা নামক এলাকার ১৩৫ শহীদের বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের জনতা।

দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম ফকির প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..