× Banner
সর্বশেষ
বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে পাঁচ জয়িতার সম্মাননা স্মারক প্রদান

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
সম্মাননা স্মারক প্রদান

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার(৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ জন গ্রামীণ নারীকে জয়িতার সম্মাননা স্বারক প্রদান করা হয়।

উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে জয়িতাদের সম্মাননা স্বারক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুন। প্রধান অতিথি বক্তব্যে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদানের কথা তুলে ধরেন।

পাঁচটি ক্যাটাগরিতে জয়িতার সম্মাননা স্বারক প্রাপ্তরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মুন্সিগঞ্জ ইউপির পাশের্^খালী গ্রামের আমিরুণনেছা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কৈখালী ইউপির আছমা খাতুন, সফল জননী হিসাবে উপজেলা সদরের নকিপুর গ্রামের অনিমা হালদার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন এ ক্যাটাগরীতে বুড়িগোয়ালিনী ইউপির কলবাড়ী গ্রামের মারুফা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন এ ক্যাটাগরীতে বুড়িগোয়ালিনী গ্রামের যমুনা রানী।

জয়িতা সম্মাননা প্রদানের পূর্বে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত তাইজুর রহমান, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য রনজিৎ বর্মন, এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক গাজী আল ইমরান, জয়িতা পুরস্কার প্রাপ্ত নারী যমুনা রানী, আমিরুননেছা, ব্রাক এনজিও প্রতিনিধি ইয়াসিন আরাফাত প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।
আলোচনাসভার পূর্বে দিবসটি উপলক্ষে এক র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


এ ক্যটাগরির আরো খবর..