× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ভাসানী অনুসারী পরিষদ

ভারতকে লাল কার্ড, ভারতীয় সকল পণ্য বর্জন -ভাসানী অনুসারী পরিষদ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
ভারতীয় সকল পণ্য বর্জন

বাংলাদেশের বন্ধু হিসেবে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের পাশে ছিলেন সেই জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রয়েছে। কিন্তু আমাদের বিজয়ের মাসে যখন বাংলাদেশের পতাকাকে অবমাননা করেন তখন আপনাদের কে বন্ধু ভাবতে কষ্ট হয়। ভারতকে লাল কার্ড দেখাচ্ছি, আজ থেকে ভারতীয় সকল পণ্য বর্জন করলাম। বলেছেন ভাসানী অনুসারী পরিষদের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু।
আজ ৫ ডিসেম্বর  বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে জাতীয় পতাকার অবমাননা, আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, ভাংচুরসহ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও ভারত সরকারের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গতকাল প্রধান উপদেষ্টার সাথে আমরা মিলিত হয়েছিলাম। সেখানেও বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করেছি। ভবিষ্যতেও দেশের সম্মানের স্বার্থে আমরা যে কোন কর্মসূচি ঘোষণা করতে পারি। মনে রাখবেন কারো দয়ার দানে আমাদের বিজয় আসেনি। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনভাবে ভুলণ্ঠিত হতে দেবো না। তিনি সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান।
অন্যদের মধ্যে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন এনডিপি’র মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন এ এ এম ফয়েজ হোসেন।
আরো বক্তব্য রাখেন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম, যুগ্ম আহবায়ক বাবুল বিশ্বাস, ভাসানী অনুসারী কাজী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, যুবনেতা এম এ আজিজ, ছাত্রনেতা মোশারফ হোসেন, আহসান হাবিবসহ প্রমুখ। সমাবেশ শেষে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..