× Banner
সর্বশেষ
চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে সাতবারের এমপি ও তিনবারের মন্ত্রী স্পিকার মেজর হাফিজ, ছিলেন মুক্তিযোদ্ধাও গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে – সড়কমন্ত্রী মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক

আরেক ভারতীয় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর পরিচালক কাশ্যপ প্রমোদ প্যাটেল

Kishori
হালনাগাদ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
কাশ্যপ প্রমোদ প্যাটেল

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের পদে নতুন করে কামব্যাক করেই ন্যাশানাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর (অধিকর্তা) হিসাবে বেছে নিয়েছিলেন এক ভারতীয় বংশোদ্ভূত তুলসী গাবার্ডকে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই এর ডিরেক্টর পদে  ক্রিস্টোফারকে সরিয়ে ভারতীয় কাশ্যপ প্রমোদ প্যাটেলকে নিয়োগ দিলেন ডোনাল্ড ট্রাম্প।

কাশ্যপ প্রমোদ প্যাটেল কেঃ কাশ প্যাটেলের পুরো নাম কাশ্যপ প্রমোদ প্যাটেল। তাঁর বাবা উগান্ডা এবং মা তানজানিয়ার নাগরিক। তবে কাশের জন্ম এবং বেড়ে ওঠা দুটোই মার্কিন যুক্তরাষ্ট্রে। যদিও কাশ্যপ ভারতীয় বংশোদ্ভূত, গুজরাটের সঙ্গে যোগ রয়েছে তাঁর পরিবারের। নিউ ইয়র্কে পড়াশোনা শেষ করার পর ফ্লোরিডায় কর্মজীবন শুরু করেন তিনি।

দীর্ঘ কর্মজীবন কাশের: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনিক স্তরে অবশ্য আগে থেকেই পরিচিতি রয়েছে কাশের। প্রথমে স্টেট পাবলিক ডিফেন্ডার হিসেবে আইনজীবীর কর্মজীবন শুরু করেন তিনি। এরপর ফেডেরাল পাবলিক ডিফেন্ডার হিসেবে কাজ করেন কাশ। ছিলেন মার্কিন জঙ্গিবিরোধী কমিটির উপদেষ্টা। এছাড়া এনএসসির সিনিয়র ডিরেক্টর পদেও থেকেছেন কাশ প্যাটেল। আর এবার ট্রাম্পের দ্বিতীয় বার শাসনকালে এফবিআই এর ডিরেক্টর হলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বড় ঘোষণা ট্রাম্পের: কাশ প্যাটেলকে প্রশাসনিক পদে অন্তর্ভুক্ত করার ঘোষণা সোশ্যাল মিডিয়ায় সেরেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, কাশ প্যাটেলকে এফবিআই এর পরবর্তী ডিরেক্টর হিসেবে ঘোষণা করতে পেরে তিনি গর্বিত। তিনি আরো লেখেন, কাশ একজন দারুণ আইনজীবী, তদন্তকারী। নিজের সমগ্র কেরিয়ারে বহু দুর্নীতির পর্দা ফাঁস করেছেন তিনি। কাশ মার্কিন নাগরিকদের রক্ষা করেছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প।

উল্লেখ্য, ২০১৭ সালে ক্রিস্টোফারকে এফবিআই এর ডিরেক্টর পদে দায়িত্ব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এবার কাশের ডিরেক্টর পদে ঘোষণা আপনা থেকেই পরিষ্কার করে ক্রিস্টোফারের বেরিয়ে যাওয়ার বিষয়টা। শোনা যাচ্ছে, নিজেরই নির্বাচন করা ক্রিস্টোফার রে এর উপরে পরে অসন্তুষ্ট হয়ে পড়েছিলেন। সম্ভবত সেই কারণেই সরতে হল তাঁকে।


এ ক্যটাগরির আরো খবর..