× Banner
সর্বশেষ
বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যা মামলার বিচার ৬ কার্যদিবসে সম্পন্ন ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ আইনমন্ত্রীর ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত হতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব লেবাননে নিহত দুই রেমিট্যান্সযোদ্ধার মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদে বিশেষ কমিটির ১২ সুপারিশ গৌরনদীর বাকাই সাহা পাড়ায় লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান  দুই বেলা চলবে সংসদ অধিবেশন, শেষ হবে ৯ জুলাই ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

দেশের ভেতরের শকুনগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে আর বাইরের শকুন ওঁৎ পেতে আছে -মির্জা আব্বাস

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
বাইরের শকুন ওঁৎ পেতে আছে

দেশের ভেতরের শকুনগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে। বাইরের শকুন ওঁৎ পেতে আছে। আমাদের পরিবার-পরিজন ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,  মঙ্গলবার প্রতিবেশী দেশ থেকে এক ব্যক্তি হুংকার দিয়ে তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে। আমাদের দেশ গরিব নয়। আমাদের ১৩-১৪ কোটি সোলজার রয়েছে। তারা রুখে দাঁড়াবে।

তিনি আরও বলেন, শিশুদের মানসিক বিকাশে এবং তাদের দক্ষ করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন। জিয়ার অবদান দেশের সর্বত্রই বিরাজ করছে। তারই সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ।

শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবীব দুলুর সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামু প্রমুখ।

ফাইনাল খেলায় টাইব্রেকারে রংপুর মহানগর বিএনপিকে পরাজিত করে শিরোপা ছিনিয়ে নেয় পঞ্চগড় জেলা বিএনপি। এ টুর্নামেন্টে রংপুর বিভাগীয় বিএনপির ১০টি সাংগঠনিক জেলা অংশগ্রহণ করে।


এ ক্যটাগরির আরো খবর..