× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
বোদায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

‘খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলায় ‘বোদা বাজার বণিক সমিতি’র আয়োজনে ফুটবল টুর্নামেন্ট- ২০২৪ উদ্বোধন হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকালে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ হোসেন আজাদ।
উদ্বোধনী খেলায় নীলফামারী ফুটবল একাডেমি নীলফামারী বনাম দলুয়া সমাজ কল্যাণ সমিতি দিনাজপুরের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় দলুয়া সমাজ কল্যাণ সমিতি দিনাজপুরকে ট্রাইবেকারি ৪(০)-৩(০) গোলে পরাজিত করে নীলফামারী ফুটবল একাডেমি নীলফামারী। ২টি গ্রুপে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ৮টি দল অংশ নিবে।
বোদা বাজার বণিক সমিতির সভাপতি মো. ফিরোজ আলম চৌধুরীর সভাপতিত্বে উদ্বেধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বণিক সমিতি’র সাধারণ সম্পাদক এ.কে.এম আখতার হোসেন (হাসান), পৌর বিএনপির আহবায়ক মো. আব্দুস সামাদ তারা, পৌর বিএনপির সদস্য সচিব মো. দিলরেজা ফেরদৌস চিম্ময়, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. হকিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবু বক্কর সিদ্দীক মহব্বত প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..