× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

ডেস্ক

দেশের কয়েক অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি আরও জানিয়েছে, দেশের কয়েক অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। সেইসঙ্গে সারা দেশে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. মনোয়ার হেসেনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থান করা নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

এ অবস্থায় আবহাওয়া অফিস বলছে, দেশের কোথাও মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস না থাকলেও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এর পরের ২৪ ঘণ্টা ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর বর্ধিত ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা রয়েছে।

এদিকে কক্সবাজারের টেকনাফে সোমবার (২৫ নভেম্বর) দেশের সর্বোচ্চ ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া আগামীকাল বুধবারও (২৭ নভেম্বর) দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরদিন বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।


এ ক্যটাগরির আরো খবর..