× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

পাইকগাছা থানায় নবাগত ওসি হিসাবে মারুফ আহম্মদ’র যোগদান

admin
হালনাগাদ: বুধবার, ২২ জুন, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা থানায় নবাগত ওসি হিসাবে যোগদান করেছেন মারুফ আহম্মদ। তিনি মঙ্গলবার রাতে বিদায়ী ওসি আশরাফ হোসেনের নিকট থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য ওসি মারুফ গোপালগঞ্জ সদরের পাচুড়িয়া গ্রামের মৃত শেখ সেকেন্দার আলী ও মিসেস লতিফুন্নেছা’র ছেলে। তিনি ১৯৯৯ সালে গোপালগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স পাশ করেন। এরপর তিনি ২০০২ সালের ২০মে সার্ব-ইন্সপেক্টর হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

উপ-পুলিশ পরিদর্শক হিসাবে তিনি কেএমপি’র খুলনা সদর ও খালিশপুর থানা, ডিএমপি’র বিমান বন্দর ও বনানী থানা এবং ওসি তদন্ত হিসাবে ২০১২ সালে ডিএমপি’র শেরেবাংলা নগর এবং ওসি (পরিদর্শক) হিসাবে ২০১৪ সালে কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানা এবং সর্বশেষ দৌলতপুর থানায় কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের পিতা। উল্লেখ্য বিদায়ী ওসি আশরাফ হোসেনকে সাতক্ষীরার কলারোয়া থানায় বদলী করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..