× Banner
সর্বশেষ
হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সবটুকু ব্যবহার করছে সরকার -রেলমন্ত্রী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করতে হবে -পানিসম্পদ মন্ত্রী

ডেস্ক

মার্কিন অস্ত্রে রাশিয়ায় হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ হুমকি রুশ আইনপ্রণেতার

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
তৃতীয় বিশ্বযুদ্ধ হুমকি

ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করতে কয়েক দিন আগে উত্তর কোরিয়া সীমান্তে সেনা মোতায়েন করে রাশিয়া। নিজের ক্ষমতার শেষ সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডের ভেতরে হামলা চালাতে পারবে ইউক্রেন— এমন অনুমতিই দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে মার্কিন মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রুশ ভূখণ্ডে হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে হুমকি দিয়েছেন রুশ আইনপ্রণেতা আন্দ্রেই ক্লিসাস।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন রাশিয়ায় দূরপাল্লার হামলা চালানোর পরিকল্পনা করছে। আর এ জন্য দেশটি যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ব্যবহার করতে চায়। রাশিয়ার ভূখণ্ডের গভীরে প্রথম হামলা সম্ভবত এটিএসিএমএস রকেট দিয়ে চালানো হবে। এসব রকেট ১৯০ মাইল (৩০৬ কিলোমিটার) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। যে বিষয়ে এতদিন অনুমতি দেয়নি ওয়াশিংটন। তবে হোয়াইট হাউস এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

অন্যদিকে, ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে রুশ আইনপ্রণেতা আন্দ্রেই ক্লিসাস লিখেছেন, পশ্চিমারা উত্তেজনা এমন পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে সকালের মধ্যে ইউক্রেন পুরোপুরি বিধ্বস্ত হয়ে যেতে পারে। ইউক্রেন যে-ই যুক্তরাষ্ট্রের দূরপাল্লার মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা চালাবে তার সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালানো হবে। এক্ষেত্রে কোনো দেরি করা হবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ক্ষেত্রে এটি বড় ধাপ।

প্রসঙ্গত, আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষমতায় বসে ইউক্রেনকে দেওয়া বাইডেন প্রশাসনের এই অনুমতি বাতিল করবেন কি না, সেটি স্পষ্ট নয়। তবে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই বলে রেখেছিলেন, তিনি সবার আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..