× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

ভোটের মাধ্যমে জনতার আদালত নির্ধারিত হয় -জহির উদ্দিন স্বপন

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
ভোটের মাধ্যমে জনতার আদালত

আমাদের নেতা তারেক রহমান বলেছেন ভোটের মাধ্যমে জনতার আদালত নির্ধারিত হয়। রাষ্ট্র চলে আইন আদালতের মাধ্যমে। জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সাংসদ এম. জহির উদ্দিন স্বপন।

শুক্রবার সকালে বরিশালের গৌরনদী পেীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের বিজ্ঞ নেতৃত্বের কারনে আমরা শেষ পর্যন্ত ছাত্র-জনতার জুলাই আগষ্টের গনঅদ্ভুত্থানের মধ্যদিয়ে ফ্যাসিবাদের প্রধান নেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন আমলে আমাদের দলের হাজার হাজার নেতা-কর্মী নির্যাতিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। আমি নিজে এই আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়েছি, অসংখ্য বার জেল খেটেছি। শেখ হাসিনার সরকার আমার বিরুদ্ধে ভয়ানক ভয়ানক অভিযোগ হাজির করেছে। যদি শেখ হাসিনার সরকার টিকে যেত, তাহলে বাংলাদেশের পাঁচটা লোককে ফাঁসি দিত। তার মধ্যে আমি একজন।

গৌরনদী উপজেলা বিএনপির আহŸায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বরিশাল (উত্তর) জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল ও বিশেষ অতিথি ছিলেন, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জাহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহŸায়ক বদিউজ্জামান মিন্টু, অগৈলঝাড়া উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কবির হোসেন তালুকদার, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, সদস্য সচিব মোঃ ফরিদ মিয়া ।

সমাবেশে স্বপন আরো বলেন, শেখ হাসিনাকে যদি আমরা পালিয়ে যেতে বাধ্য করে থাকি, তা হলে রাজধানী শহরের যে সমস্ত গুন্ডারা, বিভিন্ন জেলা শহরে শেখ হাসিনার যে সমস্ত মাস্তান, আর বিভিন্ন উপজেলা শহরে হারিছ মার্কা যে সমস্ত চামচা, তাদের নিয়ে কি কথা বলার দরকার আছে। যারা বাঘ শিকার করে, তারা তেলা পোকা নিয়ে কথা বলেনা। তিনি বলেন, আমরা আইনের উপর বিশ্বাস করি।

অতএব মাঝখানে আমরা কোন আইনের ঊর্ধ্বে কোন দায়িত্ব নিতে চাই নাই, চাই নাই বলেই এই গৌরনদীর সন্ত্রাসীদের অনেকের বাড়ি ঘর বিক্ষুব্ধ জনতারা পুড়িয়ে দিতে চেয়েছিল।

স্থানীয় বিএনপির বিজ্ঞ নেতৃবৃন্দরা দায়িত্ব নিয়ে তাদেরকে করুনা করেছে। তাদের জীবনকে ভিক্ষা দিয়েছে। লজ্জ্ াহয়না, এই গৌরনদীর মাটিতে যারা আমার নেতা-কর্মীদের উপর ঔধ্যত্ব পূর্ন আচরন করেছো, নেতা-কমীদের হাত-পা ভেঙ্গেছো, বাড়িঘর ভাংচুর করেছো। আজকে যদি আমার মুকুল খান, সরোয়াররা তুড়ি মারে তিন প্রজন্ম জেল খানায় থাকতে হবে। বিএনপির সকল ত্যাগী নেতাদের তারেক রহমানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তারেক রহমান যেভাবে দল চালাতে চেয়েছেন তারা সেই ভাবেই দলকে নেতৃত্ব দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..