× Banner
সর্বশেষ
দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা

এক মেয়র উপমন্ত্রী, দুই মেয়র পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

স্টাফ রিপোটার :  মন্ত্রীপরিষদ বিভাগ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়রকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন।

এছাড়াও নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভিকে উপমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে । মঙ্গলবার (২১ জুন) এ প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এ মর্যাদা বৃদ্ধি করা হলো।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আনিসুল হক ও দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) সাঈদ খোকন দায়িত্ব পালন করছেন। তারা এতো দিন প্রতিমন্ত্রীর মর্যাদা পেতেন। এখন থেকে তারা মন্ত্রী পদমর্যাদার আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা ও বেতনভাতাদি পাবেন।


এ ক্যটাগরির আরো খবর..