× Banner
সর্বশেষ
শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন

রাশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চমক দেখিয়েছে গ্যারেথ বেলের ওয়েলস

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

স্পোর্টস ডেস্ক : ইউরো ২০১৬ চ্যাম্পিয়নসশিপে হতাশার একটি রাত কাটালো ইংল্যান্ড। গ্রুপ ‘বি’ থেকে দুর্বল স্লোভাকিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রয় হজসনের শিষ্যরা। তবে একই গ্রুপে রাশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চমক দেখিয়েছে গ্যারেথ বেলের ওয়েলস।

সোমবার রাতে তোউলোউসের স্টেডিয়াম মিউনিসিপালে শক্তিশালী রাশিয়ার মুখোমুখি হয় ওয়েলস। তবে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে দুর্দান্ত এক জয় তুলে নেয় ফুটবলের নতুন পরাশক্তিরা। দলের হয়ে শুরুতেই (১১ মিনিট) গোল করে লিড নেন অ্যারন রামসি। আর প্রথমার্ধে টেইলর আরও একটি গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রিটেনের অধীনে দেশটি।

বিরতির পর আক্রমণের ধারা অব্যাহত রাখে ড্রাগন খ্যাত দেশটি। ফলে ম্যাচের ৬৭ মিনিটে দলের সেরা তারকা বেলে’র গোল ওয়েলসে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জয় পাইয়ে দেয়। অন্যদিকে সেন্ট এটিনে স্লোভাকিয়ার বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামে তারকা সমৃদ্ধ ইংল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত সমর্থকদের হতাশ করে দলের ফুটবলাররা। ম্যাচের শেষ বাঁশি বাজলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ইংলিশরা। এদিন ড্র করলেও দ্বিতীয় অবস্থানে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে ইংল্যান্ড।


এ ক্যটাগরির আরো খবর..