× Banner
সর্বশেষ
আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

এনডিএম রিপোর্ট

ছাত্র-জনতার উপর গুলিবর্ষণের হুকুম দিয়েছিলো জাতীয় পার্টি -ববি হাজ্জাজ

Kishori
হালনাগাদ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
গুলিবর্ষণের হুকুম

শেখ হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে জাতীয় পার্টির সংসদ সদস্যরা সরাসরি ছাত্র-জনতার উপর গুলিবর্ষণের হুকুম দিয়েছিলো অভিযোগ করেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

শনিবার (২রা নভেম্বর) রাজধানীর মালিবাগ মোড়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম কর্তৃক জাতীয় পার্টির সমাবেশ ঘোষণার প্রতিবাদে আয়োজিত “অবস্থান কর্মসূচিতে” প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

“জাতীয় পার্টি গণহত্যার আসামি৷” বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আমি নিজে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের ফোন করে আমাদের সাথে হাসিনা বিরোধী আন্দোলনে শরিক হতে বলেছিলাম। কিন্তু তাঁরা উল্টো আমাদের সবক দিয়েছিলো হাসিনার গোলামি করার জন্য। এদের নেতারা পুলিশ,র‍্যাব, বিজিবিকে উৎসাহিত করেছিলো গুলি করে আন্দোলন দমন করার জন্য।”

এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, “গত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগের চামচামি করে লুটপাট করে যা টাকা কামাই করেছে সেটাই জাতীয় পার্টির শক্তি৷ এদের নেতা-কর্মীরা এত সংগঠিত বা শক্তিশালী না যে ছাত্র-জনতার উপর হামলা করবে৷ যুবলীগ-ছাত্রলীগের পলাতক কর্মীরাই জাতীয় পার্টির ছত্রছায়ায় এসব কাজ করেছে৷”

ববি হাজ্জাজ বলেন, “আমরা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারের পক্ষে৷ কিন্তু জাতীয় পার্টি বা আওয়ামী লীগ দেশদ্রোহী। এদের কোন রাজনৈতিক অধিকার থাকতে পারে না।”

এনডিএম মহাসচিব মোমিনুল আমিন বলেন, “জাতীয় পার্টি এখন জাতীয় যাত্রা পার্টি৷ কারো বিনোদন মূলক অনুষ্ঠানে প্রয়োজন হলে এদের ভাড়া করতে পারেন। বাংলাদেশের এক ইঞ্চি জমিনেও জাতীয় পার্টি বা আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের কোন স্থান হবে না।”

অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন এনডিএম এর কেন্দ্রীয় নেতা মো: মিঠু আলি, এডভোকেট নূর উল্লাহ, মাহবুব আলম, তানভীর শহীদ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েল প্রমুখ৷


এ ক্যটাগরির আরো খবর..