× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

সমাবেশ ও পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার জেরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ

Kishori
হালনাগাদ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
জাপা কেন্দ্রীয় কার্যালয়

সমাবেশ ও পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার জেরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয় ঘিরে।

শনিবার (২ নভেম্বর) সকাল থেকে কার্যালয়টির সামনে মোতায়েন রাখা হয়েছে পুলিশ সদস্যদের। একইসঙ্গে কার্যালয় ঘিরে রাজধানীর কাকরাইল এলাকায় টহল দিতে দেখা গেছে সেনাবাহিনীর একাধিক দলকে। তবে, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কার্যালয়টিতে দেখা যায়নি জাপার কোনো নেতাকর্মীকে।

কাকরাইলে দলের প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে শনিবার (২ নভেম্বর) সমাবেশ করার ঘোষণা দিয়েছিল জাতীয় পার্টি। সেই সমাবেশ প্রতিহত করার ঘোষণা দিয়ে পাল্টা কর্মসূচি দেওয়া হয় ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতা’র ব্যানারে। এ পরিস্থিতিতে শুক্রবার রাতেই কাকরাইলসহ আশপাশ এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির নিষেধাজ্ঞার পর জাতীয় পার্টি তাদের সমাবেশ স্থগিত করে। তবে, কোনো ঝুঁকি না নিয়ে ওই এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।


এ ক্যটাগরির আরো খবর..