× Banner
সর্বশেষ
বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে

ডেস্ক

সারা দেশে বিএনপির টানা ১০ দিনের কর্মসূচি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
জরুরি সংবাদ সম্মেলন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারা দেশে টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৬ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশ আংশিক ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত হতে সুষ্ঠু নির্বাচন জরুরি।’

এরআগে দুপুর ১২টায় কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়। দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের অংশগ্রহণের পাশাপাশি বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে, সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ৭ নভেম্বরকে বিপ্লব ও সংহতি দিবস পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি নেতারা।

এসময় গণতন্ত্র রক্ষায় অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে অভিযোগ জানিয়ে, বিএনপি নেতারা সাংগঠনিকভাবে সব ষড়যন্ত্র প্রতিহত করারও হুঁশিয়রি করেন।


এ ক্যটাগরির আরো খবর..