× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

মেহেরপুরে ৩ দিন ব্যাপি সরকারের উন্নয়ন মেলার উদ্বোধন

admin
হালনাগাদ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি শীর্ষক তিন দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি শেষে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।

জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনের সামনে থেকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান প্রমুখ।

এছাড়াও জেলার বিভিন্ন সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ র‌্যালিতে অংশ নেন।
এবারের মেলায় জেলার সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানের ৩০ টি ষ্টলে সরকারের বিভিন্ন বিভাগের উন্নয়ন মূলক কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..