× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

এনডিএম রিপোর্ট

শহীদের রক্তই সবচেয়ে বড় দলিল -এনডিএম মহাসচিব

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
শহীদের রক্তই সবচেয়ে বড় দলিল

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিন বলেছেন, “পলায়নকারী খুনি হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ তাঁর কাছে নেই বলে রাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছেন সেটা স্ববিরোধিতা এবং পাগলের প্রলাপ৷ সংসদ ভেঙে দেবার পর প্রধানমন্ত্রী আর পদে থাকে না৷ চুপ্পু সাহেবকে বলবো পদত্যাগের কাগজ খোঁজার কোন দরকার নাই কারণ শহীদের রক্তই সবচেয়ে বড় দলিল।”

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে রাষ্ট্র সংষ্কারে তারুণ্যের অংশগ্রহণ নিশ্চিত করতে দলটির ছাত্র সংগঠন কর্তৃক আয়োজিত রাজধানীর খিলখেত থানা এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোমিনুল আমিন বলেন, “বাংলাদেশের কোথাও আওয়ামী ফ্যাসিবাদী শক্তি বা তাঁদের দোসরদের মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না৷ সংষ্কারের প্রথম শর্তই এটা। রাষ্ট্র সংষ্কারের পূর্বে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক সংষ্কৃতি সম্পর্কে জনগণের মধ্যে গড়ে উঠা আবহমানকালের ধারণায় পরিবর্তন আনতে হবে।”

জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় এনডিএম মহাসচিব বলেন, “আমরা শুরু থেকেই জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলে এসেছি। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার লক্ষ্যে অর্থ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সরাসরি রাষ্ট্রপতির অধীনে আনতে হবে৷ তাঁকে প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে কিছু ক্ষমতা প্রদান করতে হবে৷ তবে আওয়ামী ফ্যাসিবাদের ক্রীড়ানক চুপ্পু সাহেবের মত রাষ্ট্রপতি আমরা আর দেখতে চাই না।”

তিনি বলেন, “বিপ্লব কখনো সংবিধান মেনে বা নিয়ম অনুসৃত করে হয় না৷ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্নকে ধারণ করতে রাষ্ট্রের সব সিদ্ধান্তে তারুণ্যের মতামত এবং অংশগ্রহণকে নিশ্চিত করতে হবে।”

ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতি শেখ মো: ফরিদের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি, নির্বাহী কমিটির সদস্য এডভোকেট নুর উল্লাহ, ছাত্র আন্দোলন এর যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালী চৌধুরী রাকিব, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান ইয়ামিন, ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক ডাঃ মাহিদুল ইসলাম জিহাদ ও সদস্য সচিব মোঃ জাহিদ মামুন।


এ ক্যটাগরির আরো খবর..