× Banner
সর্বশেষ
ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সবটুকু ব্যবহার করছে সরকার -রেলমন্ত্রী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করতে হবে -পানিসম্পদ মন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ মার্চ

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার নারী লেখক হান ক‍্যাং

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
নারী লেখক হান ক‍্যাং

নোবেল পুরস্কার কর্তৃপক্ষ জানিয়েছে, মানব জীবনের দুঃখ-কষ্ট কাব্যিকভাবে রূপায়ন করার স্বীকৃতি হিসেবে হান ক্যাংকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ‘দ্য ভেজেটেরিয়ান’ এবং ‘হিউম্যান অ্যাক্টস’ উপন্যাসের জন্য পুরস্কৃত হলেন হান ক‍্যাং। সাহিত্যের জন্য প্রথম দক্ষিণ কোরীয় হিসেবে এ পুরস্কার জিতে ইতিহাস গড়লেন এই নারী।

হান ক্যাং প্রথম আলোচনায় আসেন ২০১৫ সালে তার ‘দ্য ভেজিটেরিয়ান’ উপন্যাসের জন্য। ২০১৬ সালে তিনি বইটির জন্য ম্যান বুকার পুরস্কারে ভূষিত হন। ১৯৯৩ সালে হান ক‍্যাং প্রথমে কবিতা দিয়ে তার সাহিত্যিক জীবন শুরু করেন, যা ‘লিটারেচার অ্যান্ড সোসাইটি’ ম্যাগাজিনে প্রকাশিত হয়। এরপর ১৯৯৫ সালে তার প্রথম গদ্য সংকলন ‘লাভ অব ইয়োসু’ প্রকাশিত হয়। পরবর্তী সময়ে তিনি একের পর এক উপন্যাস ও ছোটগল্প প্রকাশ করেন।

হান ক্যাংয়ের জন্ম ১৯৭০ সালে দক্ষিণ কোরিয়ার শহর গোয়াংজুতে। নয় বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে সিউলে চলে যান। তার পরিবার ছিল সাহিত্য অনুরাগী। তার বাবা একজন স্বনামধন্য ঔপন্যাসিক। লেখালেখির পাশাপাশি হান ক্যাং শিল্প ও সঙ্গীতের সঙ্গেও যুক্ত ছিলেন। তার সাহিত্যের মধ্যেও তা ফুটে উঠেছে। তার উল্লেখযোগ্য একটি উপন্যাস হলো ২০০২ সালে প্রকাশিত ‘ইউর কোল্ড হ্যান্ডস’। সেখানে মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ ও ব্যক্তিত্বের মধ্যে দ্বন্দ্বের চিত্র ফুটে উঠেছে।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ১৯০১ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে। প্রত্যেক ক্ষেত্রে পুরস্কার বিজয়ীরা একটি পদক এবং ১১ মিলিয়ন সুইডিশ ক্রাউন (প্রায় ১ মিলিয়ন মার্কিন ডলার) পান। নোবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল। তার ইচ্ছা অনুসারে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে যারা অবদান রাখেন তাদেরকে এই পুরস্কারে ভূষিত করা হয়। এটি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে স্বীকৃত।


এ ক্যটাগরির আরো খবর..