× Banner
সর্বশেষ
ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা দূতাবাসের সহায়তায় কুয়েত থেকে দেশে ফিরেছেন এক নারী কর্মী ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত

শ্যামনগরে গতবারের তুলনায় এবার দুর্গা পুজার মন্ডপ কমেছে

ACP
হালনাগাদ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
দুর্গা পুজার মন্ডপ কমেছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় হিন্দু ধর্মীয় বড় উৎসব শারদীয় দুর্গা পুজার মন্ডপ সংখ্যা গতবারের তুলনায় এবার কমেছে।

উপজেলার বারটি ইউনিয়নে ৬৪টি মন্ডপে দুর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক এ্যাড.কৃষ্ণ পদ মন্ডল বলেন গতবার ৭০টি মন্ডপে সার্বজনীন দুর্গা পুজা অনুষ্ঠিত হয়েছিল।

এবার ৬টি কমেছে এবং ৬৪টি মন্ডপের মধ্যে ২টি মন্ডপে নতুন পুজা অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়ন অনুযায়ী দুর্গা পুজা মন্ডপের সংখ্যা হল ভূরুলিয়া- ২টি, কাশিমাড়ী-৩টি, শ্যামনগর-১১টি,নুরনগর-৩টি,কৈখালী-৫টি,রমজাননগর-৮টি,মুন্সিগঞ্জ-৯টি,ঈশ^রীপুর-৪টি,বুড়িগোয়ালিনী-৮টি, আটুলিয়া-৭টি, পদ্মপুকুর-২টি ও গাবুরা- ২টি। মুন্সিগঞ্জ ধানখালী পুজা মন্ডপের সভাপতি সুপদ মৃধা ও খোকন বৈদ্য বলেন মন্ডপের প্রতিমা তৈরীর কাজ শেষ পর্যায়ে। মাটির লেপন কাজ শেষ এবার রং তুলির ব্যাবহার শুরু হবে। নওয়াবেঁকী সার্বজনীন দুগা পুজা মন্ডপের সম্পাদক সঞ্জয় রপ্তান বলেন প্রতিমার গায়ে রং এর কার্যক্রম চলমান রয়েছে।

আসন্ন দুর্গা পুজা সুষ্ঠভাবে উদযাপনের লক্ষে ৩০ সেপ্টেম্বর বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার সহ অন্যান্যরা শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। পঞ্জিকা অনুযায়ী ৮ অক্টোবর শ্রী শ্রী দুর্গা দেবীর বোধন।

৯ অক্টোবর দুর্গা পুজার ষষ্ঠি, ১০ অক্টোবর সপ্তমী, ১১ অক্টোবর অষ্টমী, ১২ অক্টোবর মহা নবমী ও ১৩ অক্টেবর দশমী পুজা ও বিজয়া দশমী। ছবি- শ্যামনগরে দুর্গা পুজার উপলক্ষে প্রতিমা তৈরীর প্রস্ততি।


এ ক্যটাগরির আরো খবর..