× Banner
সর্বশেষ
কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪

সাতক্ষীরা প্রতিনিধি

পৌর ৭নং ওর্য়াড বিএনপির অস্থায়ী কার্যালয় উদ্বোধন 

ACP
হালনাগাদ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
বিএনপির অস্থায়ী কার্যালয় উদ্বোধন 

সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের ৭নং ওয়ার্ডে ইটাগাছা সি এম বি মোড়ে অস্থ অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সহ সমন্বক শেখ তারিকুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সভাপতি আহসান কাদীর স্বপ্ন,পৌর বিএনপির আহবায়ক শেখ মাসুম বিল্লাহ শাহীন,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাড.কামরুজ্জামান ভুট্টো,জেলা যুবদলের প্রধান সমস্বয়ক আইনুল ইসলাম নান্টা,সাবেক যুবদলের সভাপতি আবুল হাসান হাদী, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি শরিফুজ্জামান সজীব,জেলা ছাত্র দলের সাবেক  সাংগঠনিক সম্পাদক আবু রায়হান,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ আইন বিষয় সম্পাদক জুলফিকার আলী শিমুল, জেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক শাহাজান আলী,পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শিবলু রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য আনারুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, ৭নং ওয়ার্ড যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলু ইসলাম সহ আরো অনেকে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ
তারিকুল হাসান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সকল অপশক্তিকে মোকাবেলা করতে হবে।
দেশে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়, মন্দির, গির্জা, মানুষের জানমাল, সরকারি, বেসরকারি অফিস, দোকানপাট, বাড়ি-ঘরসহ রাষ্ট্রীয় সম্পদ কেউ যেনো ভাঙচুর এবং ক্ষতি  করতে না পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে। দেশের সম্পদ আমাদের সকলের সম্পদ। তাই আমাদেরকেই দেশের সম্পদ রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..