× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা-নিহত ১৮

ACP
হালনাগাদ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা-নিহত ১৮

অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার (৩ অক্টোবর) ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা, শিন বেতের সঙ্গে সমন্বয় করে এই হামলা চালানো হয়েছে।

পরে ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তারা তুলকারেমে হামাসের অবকাঠামোর প্রধানকে লক্ষ্যবস্তু করেছে।

তবে ফিলিস্তিনি গোষ্ঠীটি তাৎক্ষণিকভাবে ইসরাইলি সেনাবাহিনীর দাবির বিষয়ে মন্তব্য করেনি।
ফয়সাল সালামা নামে ক্যাম্পের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, একটি এফ-১৬ ফাইটার বিমান দিয়ে হামলা চালানো হয়েছে।

আল জাজিরার সানাদ ফ্যাক্ট-চেকিং এজেন্সির যাচাই করা ফুটেজে, পশ্চিম তীরের উত্তরে নাবলুসের উত্তর-পশ্চিমে অবস্থিত ক্যাম্পে ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর ওই এলাকা ধ্বংসাবশেষের বিশাল স্তূপে পরিপূর্ণ ছিল এবং চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। আহতদের চিকিৎসা সেবা দিতে ছুটে আসতে দেখা যায় উদ্ধারকারীদের।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইল গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করার পর থেকে অধিকৃত পশ্চিম তীরজুড়ে ইসরাইলি সামরিক অভিযান ও হামলা বেড়েছে।


এ ক্যটাগরির আরো খবর..