× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

নকল বিড়ি তৈরীর অপরাধে ২ ব্যক্তির বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে নকল বিড়ি তৈরীর অপরাধে আসলাম হোসেন ও আকিদুল ইসলাম নামের ২ ব্যক্তির বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বিপুল পরিমান নকল ব্যান্ডরোল জব্দ ও বিড়ি তৈরীর উপকরণ ধ্বংস করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামে এ অভিযান চালানো হয়। দন্ডিত আসলাম হোসেন দেবরাজপুর গ্রামের শাহজাহান আলী ছেলে ও আকিদুল ইসলাম একই গ্রামের নুরুন্নবীর ছেলে।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মানোয়ার হোসেন মোল্লা ও ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি টিম দেবরাজপুর গ্রামে অভিযান চালায়।

সেসময় ৬০ কোটি বিড়ি তৈরীর উপকরণ ও ৫ লক্ষাধিক টাকার নকল ব্যান্ডরোলসহ আসলাম হোসেন ও আকিদুল ইসলাম নামের দুই জনকে আটক করা হয়।

সেসময় আদালত বসিয়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আসলাম হোসেনকে ৬ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, এবং আকিদুল ইসলামকে ২ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেয়। পরে উদ্ধারকৃত নকল বিড়ির উপকরণ পুড়িয়ে ধ্বংস করা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা জানান, ভেজাল ও নকল বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। কালীগঞ্জ উপজেলা থেকে সকল প্রকার নকল ও ভেজাল পণ্য তৈরী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বন্ধ করে দেওয়া হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..