× Banner
সর্বশেষ
আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে যুবককে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬

রাজশাহী প্রতিনিধিঃ জেলা শহরেরর রাজপাড়া থানাধীন চণ্ডীপুর এলাকায় আপেল  নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার  রাত কিংবা আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ভাষ্য, সকালে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন স্থানীয় লোকজন। এ সময়  তাঁরা রাস্তার পাশে আপেলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে সুরতহাল বিশ্লেষণ করে আপেলকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ ঘটনাস্থলেই ছিল।

রাজপাড়া থানার সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীর হাতে আপেল খুন হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনার পর থেকে তাঁর এক প্রতিবেশীর বাড়ির সবাই পলাতক আছেন।

এসি আরো জানান, নিহত আপেলের নামে রাজপাড়া থানায় একাধিক মামলা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..