× Banner
সর্বশেষ
নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ

ঈদুল আযহাতে মুজিবনগর সীমান্তে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়

admin
হালনাগাদ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময় করেছে।

শুক্রবার বেলা পৌনে ১২ টার দিকে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুজিবনগর বিজিবি কোম্পানির অধীন মেইন পিলার ১০৫ এর নিকট শূন্য রেখা বরাবর বেলতলা নামক স্থানে ওই শুভেচ্ছা বিনিময় করা হয়। শুভেচ্ছা বিনিময়ে একে অপরের হাতে নিজ নিজ দেশের মিষ্টি তুলে দেন তারা। শুভেচ্ছা বিনিময় কালে বিজিবি’র পক্ষে মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আবু তাহের এবং বিএসএফ’র পক্ষে ভারতের ৮১ বিএসএফ ব্যাটালিয়ন কামাড্যান্ট এস.বি প্যাঙ্গটয় নেতৃত্ব দেন। এসময় উভয় দেশের বিজিবি-বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..