× Banner
সর্বশেষ
ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা

আঞ্চলিক প্রতিনিধি

বরিশালে জলাবদ্ধতা নিরসনে খাল পরিচ্ছন্নতা অভিযান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
পরিচ্ছন্নতা অভিযান

নগরীর জলাবদ্ধতা নিরসনে জেল খালে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধণ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার দিকে মড়কখোলার পুল এলাকা থেকে এ কর্মসূচির উদ্বোধণ করেছেন নবাগত জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন।

পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন শ্রমিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী দীপ্ত কুমার দে বলেন, জেল খাল হচ্ছে নগরীর ধমনি কিন্তু এলাকাবাসীর ময়লা ফেলা এবং সিটি করপোরেশন সঠিকভাবে পরিস্কার না করাসহ দখল দূষণে খালটি মৃতপ্রায়। জেলা প্রশাসনের আহবানে আমরা পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেছি। স্কাউটস বরিশাল জেলা রোভারের সহকারী কমিশনার কিশোর চন্দ্র বালা বলেন, ২০১৭ সালের ৩ নভেম্বর তৎকালীন জেলা প্রশাসনের আহবানে জেল খাল পরিচ্ছন্নতা অভিযানসহ সব খাল উদ্ধার অভিযানে সম্পৃক্ত ছিলাম। নানা প্রেক্ষাপটের কারণে সেই কাজটি স্থগিত হয়ে গিয়েছিল। কিন্তু বরিশালের মানুষের দুর্ভোগ চলছিলই। দুর্ভোগ লাঘবে সিটি করপোরেশন ও জেলা প্রশাসন পুনরায় খাল উদ্ধারে কাজ শুরু করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ স্কাউটস ও জেলা রোভার সেবার মানসিকতা নিয়ে এই মহৎ কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছি।

বিডি ক্লিন বরিশালের বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফান বলেন, আমাদের সংগঠনের শতাধিক কর্মী সরাসরি খাল পরিস্কারের কাজে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বিভাগীয় সমন্বয়ক রফিকুল আলম বলেন, পরিচ্ছন্নতার এই অভিযান নিয়ে আশা-হতাশার কিছু বলবো না। ২০০৮ সাল থেকে বিভিন্ন সময়ে খাল পরিচ্ছন্ন, পুনরুদ্ধার ও খননের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সেসবের কোনো সুফল নগরবাসী পায়নি।

বরিশালের নবাগত জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন বলেন, গত ১২ সেপ্টেম্বর আমি বরিশালে আসার পরে দেখলাম শহরে প্রচন্ড জলাবদ্ধতা। সবার সাধে কথা বলে জানলাম শহরের মধ্যে প্রবাহিত খালগুলো অপরিচ্ছন্ন থাকায় পানি কীর্তনখোলায় নামতে পারে না। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে সীমিত পরিসরে জলাবদ্ধতা নিরসনের অংশ হিসেবে জেল খালের মড়কখোলার পুল এলাকা থেকে পরিচ্ছন্ন অভিযান শুরু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..