× Banner
সর্বশেষ
ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক

চলতি অর্থবছরেই বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
বাংলাদেশকে ঋণসহায়তা দেবে বিশ্বব্যাংক

চলতি অর্থবছরেই বিশ্বব্যাংক বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার সহায়তা দেবে বলে জানিয়েছেন সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চলতি ২০২৪-২৫ অর্থবছরেই বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার সহায়তা দেয়া হবে।এর আগে গত ১৭ সেপ্টেম্বর দাতা সংস্থাটির সঙ্গে বৈঠক শেষে আর্থিক খাতের সংস্কারে ১০০ কোটি ডলার ঋণ সহায়তার পাশাপাশি চলতি বছরেই বাজেট ঘাটতি পূরণে একটি অংশ ঋণ সহায়তা মিলবে বলে জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন।

জাতীয় বাজেট ও তারল্য সংকটে বিশ্ব ব্যাংকের সহায়তায় একের পর এক বৈঠক করছে সংস্থাটির সঙ্গে অর্থ মন্ত্রণালয়।


এ ক্যটাগরির আরো খবর..