× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে টানা ৩ দিন ধরে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
মধুখালীতে ৩ দিন ধরে বৃষ্টি

বঙ্গোপ সাগরে গভীর নিম্ন চাপের প্রভাবে মধুখালী উপজেলায় গত ৩ দিন ধরে অবিরাম বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বর্ষণে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ১৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

গত শনিবার থেকে ভারী বৃষ্টি শুরু হয় এ উপজেলায়। তিনদিন ধরে কখনো মুষলধারে কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে উপজেলার অধিকাংশ সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে।

এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল করলেও মানুষের উপস্থিতি কম। চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অঝোর ধারায় বৃষ্টির ফলে মধুখালী উপজেলার আড়পাড়া,কামারখালী , ডুমাইন, কোড়কদি, বাগাট সহ বেশ কয়েকটি ইউনিয়নের মাঠ পানিতে তলিয়ে গেছে।

এ সব ইউনিয়নের বিভিন্ন মাঠে রোপা আমনে ক্ষতির আশঙ্কা করছে কৃষক। মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া রোডে ভ্যান চালক লিটন শেখ বলেন, মুষলধারে বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের যার কারনে রোডে তেমন ভ্যান ভাড়া নাই ।

মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, গত ৩৬ ঘন্টায় অন্তত: ১৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে । বিদ্যুৎ বিহীন ছিল ৪৮ঘন্টা । টানা বর্ষণে আমন ক্ষেত তলিয়ে গেছে। ভাটায় পানি নেমে গেলে রোপা আমনের ক্ষতির সম্ভাবনা কম থাকবে। তবে আরো বৃষ্টি ও পানি স্থায়ী হলে আমনের ক্ষতি হবে।


এ ক্যটাগরির আরো খবর..