× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

ডাসার(মাদারীপুর)প্রতিনিধি 

গলায় ফাঁস দিয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা 

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
গলায় ফাঁস দিয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা 

মাদারীপুরের ডাসারে গলায় ফাঁস দিয়ে শিমুল বেপারী(১৪) নামে এক স্কুল পড়ুয়া ছাত্র গলায় ফাঁস দিয়ে  আত্মহত্যা করছে।
মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ডাসার  ইউনিয়নের আউড়াকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে।
সরজিমনে ও স্থানীয় সূত্রে জানাগেছে, শিমুল বেপারী মামা বাড়ী থেকে লেখাপড়া করে।সে শশিকর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির  মেধাবী শিক্ষার্থী ছিল।গতকাল সকালে মামা বাড়ী থেকে  সাইকেল নিয়ে বেড় হন।এরপরে বাড়ীতে ফিরে না আসায় মামা বাড়ীর লোকজন তার খোঁজে মাইকিং করেও সন্ধান পাননি।মঙ্গবার দুপুরে একই এলাকার প্রশান্ত বাড়ৈও কয়েক যুবক মিলে পুকুরে গোসল করতে গেলে পুকুরের পাশে একটি ভিটার উপর গাব  গাছের সাথে ওই শিক্ষার্থীর লাশ ঝুলতে দেখেন।
এসময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।তবে কি করণে তিনি আত্মহত্যা করছে প্রাথমিকভাবে জানা যায়নি।এদিকে ওই শিক্ষার্থী খবর ছড়িয়ে পড়লে স্কুলের তার সহপাঠী ও শিক্ষকরা ছুটে আসেন তাকে একনজর দেখতে। নিহত ওই শিক্ষার্থী বরিশালের ভান্ডারিয়া গ্রামের নিরঞ্জন বেপারীর ছেলে।
শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীত কুমার তালুকদার জানান, ছেলেটি মেধাবী শিক্ষার্থী ছিল।লেখাপড়ায় বেশ মনোযোগী ছিল।তার অকাল মৃত্যু কাম্য নয়।খুবই দুঃখজনক ঘটনা।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল হাসান  বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের  মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..