× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

ফখরুলসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

admin
হালনাগাদ: রবিবার, ১২ জুন, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ পুলিশ হত্যা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। মামলাটি রাজধানীর রমনা থানায় দায়ের করা হয়েছিল।

আজ রোববার ঢাকার মহানগর হাকিম খোরশেদ আলম ফখরুলসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। অন্যদিকে একই ঘটনায় বিস্ফোরক আইনের আরেকটি অভিযোগপত্র বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। মামলায় ফখরুল হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন

ফখরুলের অন্যতম আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ বিষয়ে জানান, মামলায় ফখরুল ছাড়া বাকিরা সাধারণ আসামি

মামলাটিতে চলতি বছরে ফখরুলসহ আটজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হত্যা বিস্ফোরক আইনে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করে রমনা থানা পুলিশ

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ডিসেম্বরে হরতালঅবরোধ কর্মসূচি চলাকালে অজ্ঞাত আসামিরা বাংলামোটরে পুলিশের গাড়িতে আগুন দিলে একজন পুলিশ সদস্য মারা যান। পরে রমনা থানায় মির্জা ফখরুলকে হুকুমের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে রমনা থানা পুলিশ


এ ক্যটাগরির আরো খবর..